Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

এই নির্বাচন দিকনির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে চলবে: তারেক রহমান

Reporter Name / ৬৮ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই নির্বাচন নিশ্চিত করবে দেশের মানুষের জবাবদিহিমূলক সরকার হবে কি হবে না। এই নির্বাচন দিকনির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে পরিচালিত হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিতে চাইলে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশে গত ১৫ বছর কোনো উন্নয়ন হয়নি; সারা দেশ উন্নয়নবঞ্চিত ছিল। শুধু তথাকথিত মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। এ দুর্নীতির টুঁটি চেপে ধরতে হবে।

তিনি বলেন, দুর্নীতি দূর করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আর দেশকে গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিএনপির বিগত শাসনামলের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, শুধু বগুড়া নয়; সমগ্র বাংলাদেশের কথা চিন্তা করতে হবে। সমগ্র দেশকে এগিয়ে নিতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে শুধু বগুড়াবাসীর দাবির বিষয়ে চিন্তা করলে হবে না, গোটা দেশকে এগিয়ে নিতে হবে। কারণ, অন্য কোথাও বঞ্চিত না করে ন্যায্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। চাকরিসহ সব কিছু হবে যোগ্যতার ভিত্তিতে। গত ১৫ বছরে দেশের শিক্ষা, স্বাস্থ্যসহ সব সেক্টর ধ্বংস করে দেওয়া হয়েছে।

বক্তব্য শেষে তারেক রহমান বগুড়ার সাতটি আসনে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং সবার কাছে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করেন।

এর আগে রাজশাহী ও নওগাঁয় নির্বাচনি জনসভা শেষে রাতে স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠের নির্বাচনি জনসভার মঞ্চে আসেন। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত জনগণকে শুভেচ্ছা জানান। তখন জনসভা ছিল কানায় কানায় পূর্ণ। জনসমুদ্রের হাজার হাজার নারী-পুরুষ তাদের স্বাগত জানান।

প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের এ জনসভা নিয়ে নেতাকর্মী থেকে সাধারণ মানুষের মাঝে ছিল ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস। আর নিজের নির্বাচনি এলাকায় তারেক রহমানের এটিই প্রথম জনসভা। বিকাল থেকে তারেক রহমানকে স্বাগত জানিয়ে মিছিলের পর মিছিল শহরকে মিছিলের নগরীতে পরিণত করে। জনসভা ও আশপাশের এলাকায় ছিল ব্যানার-ফেস্টুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category