Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোলায় আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের লক্ষ্যে ভোলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘নির্বাচনী অপারেশন পরিকল্পনা’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকালে ভোলা সার্কিট হাউসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

পুলিশ সুপার মহোদয় গোয়েন্দা তথ্য বিশ্লেষণ পূর্বক ভোটকেন্দ্রের নিরাপত্তা, ঝুকিপূর্ণ কেন্দ্রসমূহে বিশেষ নজরদারি, এবং নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের মোতায়েন পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও পুলিশ সুপার তাঁর বক্তব্যে সকল বাহিনীকে পেশাদারিত্বের সাথে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় সংশ্লিষ্ট সকল বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ ইউনিটের প্রস্তুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন ও সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category