Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

বাবার জন্য ভোট ভিক্ষা চাইলেন পার্থ’র মেয়ে মাহামা রহমান

Reporter Name / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলা সদর আসনে গরুর গাড়ী মার্কায় ভোট চাইলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র বড় মেয়ে ও মরহুম নাজিউর রহমানের বড় নাতনী মাহামা রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পার্থর জন্মস্থান উত্তর দিঘলদী ইউনিয়নে একটি উঠান বৈঠকে তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্য এই আহবান জানান। এসময়ে তার সাথে ছিলেন তার মা’ মিসেস আনমনা রহমানসহ বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপির) সহযোগী সংগঠন জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দ।
এসময়ে পার্থ’র মেয়ে মাহামা ভোটারদের উদ্দেশ্য বলেন, আমি আপনাদের প্রাণের স্পন্দন মরহুম নাজিউর রহমান মঞ্জুর বড় নাতনি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র বড় মেয়ে। আপনাদের কাছে আমার বাবার জন্য ভোট ভিক্ষা করতে এসেছি। আমার দাদা মরহুম নাজিউর রহমান মঞ্জুর যেভাবে মৃত্যুঅব্দি আপনাদের সেবা করে গেছেন, ঠিক তেমনিভাবে আপনারা আমার বাবাকেও আগামী ১২ ফেব্রুয়ারী গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে সেই পবিত্র দায়িত্বটুকু দিয়ে ভোলার মানুষের ভাগ্য উন্নয়নের সুযোগ করে দিবেন। আমার বাবা আপনাদের পবিত্র আমানত আমৃত্যু অক্ষুন্ন রাখবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, ছোটবেলা থেকে আমার বাবার কাছে শুনে আসছি মহান আল্লাহর হুকুমে সারাদেশের মানুষ আমার বাবাকে অনেক পছন্দ করেন, কিন্তু ভোলার মানুষ আমার বাবাকে অনেক ভালোবাসে। সুতরাং আপনারা শুধু আমাদের ভোটারই নন, আপনারা আমার আত্মার আত্মীয়। ভোলার সাথে আমার রক্তের সম্পর্ক আছে। বাবাও আপনাদের সন্তান; আমিও আপনাদের সন্তান, উত্তর দিঘলদীতেই আমার বাড়ি। আমি কথা দিচ্ছি আপনারা যদি ইনশায়াল্লাহ আমার বাবাকে একবার সুযোগ করে দেন তাহলে ভোলাবাসি কখনো ঠকবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category