Headline :
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত ভোলা জেলা প্রেসক্লাব-এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহ তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার! নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১ সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই

লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন নুরুল ইসলাম নয়ন

Reporter Name / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে তিনি চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করিমজান মহিলা মাদ্রাসা কেন্দ্রে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেণ। এ সময় কেন্দ্র এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের উপস্থিতি দেখা যায়।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের নুরুল ইসলাম নয়ন বলেন, গণতন্ত্রের মূল শক্তি জনগণের ভোটাধিকার। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এই প্রার্থী।

চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত ভোলা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৮ হাজার ৫২৩ জন, নারী ২ লাখ ৫ হাজার ৩০৮ জন এবং হিজড়া ভোটার ৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category