Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

রুপার ভরিতে কত বাড়ল

Reporter Name / ৮৬ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের বাজারে সোনার দাম বাড়ার খবরের রেশ কাটতে না কাটতেই এবার রুপার দামও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ দফায় রুপার দাম ভরিতে এক লাফে ৩৫০ টাকা বাড়ানো হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য নির্ধারণের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকেই সারা দেশে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
বাজুসের নতুন নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪১০ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর সিলভার বা রুপার সরবরাহ ও আন্তর্জাতিক বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category