Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

বোরহানউদ্দিনে কৃষি জমির মাটি বিক্রির দায়ে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৫৪ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে কৃষি জমির মাটি কেটে বাণিজ্যিকভাবে বিক্রি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার অপরাধে ফিরোজ, অন্তর, আরিফ নামের ৩ মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা ও চিংড়ি মাছে জেলি পুশ করার অপরাধে জাকির নামে আরো একজনকে জরিমানার করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অর্থদন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সাচরা ইউনিয়ের চরগংগাপুর, চরগাজীপুর এবং টবগী ইউনিয়নের বাসিন্দা। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের চরগাজীপুর গ্রামে এবং টবগী ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উল্লিখিত গ্রামের কৃষি জমির উপরিভাগ ভেকু মেশিনের মাধ্যমে অবৈধভাবে কেটে তা বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছিল। এ সময় সহকারী কমিশনার ভূমি তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উল্লিখিত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী প্রত্যেককে একলাখ করে তিনলাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস বলেন, অভিযানের মাধ্যমে এলাকায় অবৈধভাবে টপসয়েল বা কৃষি জমির উপরিভাগ কাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে, অপর একটি অভিযানে পৌর সভার ৫নং ওয়ার্ডের মাছ ব্যবসায়ী সৈয়দ আহমেদ এর ছেলে মো: জাকির কে চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করে ওজন বৃদ্ধি করে বিক্রির অভিযোগে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category