Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি মুগ-৬ ও বারি মুগ-৮ এর উপর কৌশল শীর্ষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল-ফরিদপুর অঞ্চলের ডাল ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র (বিএআরআই) আয়োজনে ভোলা সরজমিন গবেষণা বিভাগের সহযোগিতায় মাঠ দিবসটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক, ডা মোখলেসুর রহমান।
ভোলা কৃষি গবেষণা ইনিস্টিটিউটের উধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মাইনুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজক প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক ড. মো. ছালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের ডাল গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম মাহাবুবুল আলম।
প্রধান অতিথি বক্তব্যে মোখলেসুর রহমান বলেন, বারি মুগ-৬ ও বারি-৮ দুটি উচ্চ ফলনশীল জাত, যা কৃষকদের আয় বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কৃষকদের এ জাতের চাষাবাদে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, দেশে ডালের ঘাটতি রয়েছে। এর চাহিদা পূরণে বারি মুগ-৬ ও বারি মুগ-৮ অনুসরণ করা প্রয়োজন। এতে জমির উর্বরতা বজায় থাকবে। হবে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ। বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য স্বয়ংসম্ভরতা অর্জনে লক্ষ্যে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে একসাথে কাজ করতে হবে। আমাদের আমিষের যোগানের জন্য মুগ ডাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে বক্তারা, বারি মুগ-৬ ও বারি মুগ-৮’র চাষপদ্ধতি এবং এর উপকারিতা সম্পর্কে কৃষকদের ধারণা দেন। ডাল ফসলের গবেষণা ও উন্নয়ন প্রকল্পের আওতাধীন ৬০ জন কৃষাণ-কৃষাণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category