Headline :
ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প। ভোলা জেলার মনপুরা থানা পুলিশের অভিযানে ১০ (দশ) পিচ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক। মনপুরায় মায়াবি হরিণ উদ্ধার, অতপর বনে অবমুক্ত।

ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬


ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ৪৮ জন রোগীকে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জন রোগীকে বিনামূল্যে ছয় মাসের ওষুধ সহায়তাও প্রদান করা হয়। মঙ্গলবার (১২ মে) ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) তাদের ভেলুমিয়া শাখায় এ ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. আনোয়ার হোসেন রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএস-এর টেকনিক্যাল অফিসার মো. মাসুম বিল্লাহ, মো. মিঠুন মণ্ডল, সহকারী কারিগরি কর্মকর্তা ইমরান হোসেন, এমএসআই জাহিদ হাসান, সুব্রত রায় ও সিএনএসপি সহ অন্যান্য কর্মকর্তারা। জিজেইউএস জানায়, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মানসিক রোগ নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার দূর করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category