Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২১০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬


আসন্ন জাতীয় বাজেট ২০২৬-২৭ উপলক্ষে কৃষকদের স্বার্থ সংরক্ষণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষি খাতে ভর্তুকি বৃদ্ধির দাবিতে “কৃষক বাজেট প্রস্তাবনা ২০২৬/২৭” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাবুদ্দীন ফরাজী। তিনি বলেন,
“কৃষক বাঁচলে বাঁচবে দেশ—তাই বাজেট হতে হবে কৃষকের কল্যাণে।”
তিনি কৃষকদের জন্য সহজ শর্তে কৃষিঋণের ব্যবস্থা, সার ও বীজের মূল্য নিয়ন্ত্রণ এবং প্রান্তিক কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা প্রদানের দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন আশরাফ উজ্জান খান। তিনি কৃষকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করে কৃষিবান্ধব বাজেট প্রণয়নে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
আলোচনা সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত কৃষক প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং কৃষিখাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং সেই লক্ষ্যেই একটি বাস্তবমুখী ও কৃষকবান্ধব বাজেট প্রণয়ন জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category