Headline :
পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি। সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী

মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ

Reporter Name / ১৫৮ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

ভোলা সদর উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, ভোলা জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি এবং অতিরিক্ত পি.পি. অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ।

গণসংযোগকালে তিনি মাঝের চরের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং সুখ-দুঃখের কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি হেঁটে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা ও জনগণের প্রত্যাশা সম্পর্কে জানার চেষ্টা করেন।

এ সময় অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ বলেন, “মাঝের চরের মানুষ দীর্ঘদিন ধরে নানা ক্ষেত্রে অবহেলিত। তাদের ন্যায্য অধিকার ও উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও থাকব।”

তিনি আরও বলেন, “কাচিয়া ইউনিয়নের জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা যদি চান, তাহলে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হতে প্রস্তুত। তবে আমি সবসময় মনে করি জনগণের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, “আপনারা একজন যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব বেছে নেবেন। এমন একজন প্রার্থীকে নির্বাচিত করবেন যিনি চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নেবেন এবং সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থাকবেন। জনগণের কল্যাণে কাজ করতে পারে এমন ব্যক্তিকেই আপনারা সমর্থন করবেন।”

গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসীও তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং এমন উদ্যোগকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category