Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ

Reporter Name / ৪১৬ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার মোহাম্মদপুরে বসবাসরত ভোলা সদর উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ ইউসুফ।

শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরে অনুষ্ঠিত এ সভায় কাচিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিতদের সঙ্গে কুশল বিনিময় করেন এডভোকেট মোহাম্মদ ইউসুফ এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট মোহাম্মদ ইউসুফ বলেন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা এবং আমার দল আমাকে নির্বাচিত করলেও আমি আপনাদের পাশে থাকবো, আর নির্বাচিত না করলেও জনগণের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আপনাদের যেকোনো প্রয়োজন ও সমস্যায় আমাকে ২৪ ঘণ্টা পাশে পাবেন। অতীতেও আমি মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। কাচিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”

সভায় অংশগ্রহণকারীরা কাচিয়া ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় তারা এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ ইউসুফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category