Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

আফ্রিদি-ইউসুফের ওপর পাল্টা তোপ ঝাড়লেন শাদাব

Reporter Name / ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

ভারতের কাছে একপেশে হারের পর পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি ও মোহাম্মদ ইউসুফ দলটির তিন অভিজ্ঞ খেলোয়াড়—বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খানের সমালোচনা করেছেন এবং তাদের টি-টোয়েন্টি দলে স্থান না দেওয়ার পরামর্শ দিয়েছেন।
তবে শাদাব খান এই মন্তব্যের পর তাদের পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, আফ্রিদি ও ইউসুফরা কখনো বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয় পাননি, তাই তাদের সমালোচনা গ্রহণযোগ্য নয়।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ৬১ রানের ব্যবধানে হারে। ম্যাচে বাবর, শাহিন ও শাদাবের পারফরম্যান্স হতাশাজনক ছিল। পাকিস্তান ও ভারতের মধ্যে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৯টি ম্যাচে ভারত ৮টিতে জয়ী।

ইউসুফ এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘শাহিন, বাবর ও শাদাবের সময় শেষ। পাকিস্তানের জন্য নতুন পারফর্মার দরকার, কেবল দুর্বল দলের সঙ্গে জয় যথেষ্ট নয়।’
শহীদ আফ্রিদিও একই পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘সিনিয়র ক্রিকেটাররা বড় দলের বিপক্ষে ভালো পারফর্ম করতে পারছে না। নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত।’

নামিবিয়ার বিপক্ষে ম্যাচে শাহিন খেলেননি, তবে বাবর ও শাদাব দলের সঙ্গে ছিলেন। শাদাব বল-ব্যাটে ভালো খেলায় দলের বড় জয় নিশ্চিত করেছেন। ম্যাচ শেষে শাদাব বলেন, ‘আমি জাতীয় দলে ফেরার পরও একটা খারাপ ওভারের জন্য অনেক সমালোচনা শুনেছি। এটা টি-টোয়েন্টি ক্রিকেট; রানও চাইতে হবে, উইকেটও। সমালোচনা নিয়ে আমি বেশি মাথা ঘামাই না।’

শাদাব আরও উল্লেখ করেন, ‘সাবেক ক্রিকেটাররা পাকিস্তানের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু তারা বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কোনো স্মরণীয় জয় পাননি। ২০২১ বিশ্বকাপে একবারই আমরা তাদের হারিয়েছি। তারা কিংবদন্তি, তবে অতীতে ভারতের বিপক্ষে তেমন সাফল্য নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category